• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার রায়পুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, শ্যালো পাম্প জব্দ রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়

শহীদ জিয়ার পথই আমাদের একমাত্র দিকনির্দেশনা —অ্যাডভোকেট মনির

Reporter Name / ১৩৩ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

প্রদীপ কুমার রায়:

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন—গণতন্ত্রের জন্য শহীদ জিয়ার পথই আমাদের একমাত্র দিকনির্দেশনা। আজকে নতুন দিনের সূচনা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

শুক্রবার (৩০ মে) বিকেলে রায়পুর উত্তর বাজারস্থ বড় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু। দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জাহের মিয়াজি, যুগ্ম আহবায়ক ছালেহ আহম্মদ, এডভোকেট আব্দুল মজিদ চৌধুরী, এসএম মোর্শেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্যে অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার বলেন, শহীদ জিয়া যেমন জাতিকে ঘুমন্ত অবস্থা থেকে জাগিয়ে তুলেছিলেন, আমরাও তাঁর আদর্শকে ধারণ করবো।

সভায় রায়পুর উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া বলেন, রায়পুরের প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের জাগিয়ে তুলতে হবে। আজকের এই স্মরণ সভা আমাদের সেই দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।

পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র এবিএম জিলানী বলেন, শহীদ জিয়ার মতো শক্ত নেতা পেয়েছিলাম বলেই আমরা স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন রক্ষা করতে হবে আমাদেরই। দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুন্যের অহংকার তারেক জিয়ার প্রতিটি নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো।

আলোচনা ও দোয়ার শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে নেতাকর্মীরা রায়পুর প্রধান সড়কে দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd