• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

শিক্ষা আনন্দের হোক, দায়িত্ব সবার — জেলা প্রশাসক

Reporter Name / ৪২৬ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

প্রদীপ কুমার রায়:
শিক্ষালয় হবে আনন্দের জায়গা। যেখানে জ্ঞান শুধু মুখস্ত নয়, অনুভব করে শেখা যায়। একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে প্রাথমিক শিক্ষার ভিত্তির উপর। এই ভিত্তি যেন মজবুত হয়, সেটিই আমাদের প্রধান দায়িত্ব।
সোমবার (১৯মে) রায়পুর উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
সকালে দক্ষিণ রায়পুর বি.এন. সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ
বিতরণ করেন তিনি। এসময় তিনি আরো বলেন, আমাদের সন্তানেরা যেন ভালো পরিবেশে শিক্ষা পায়, সেই দায়িত্ব শুধু বিদ্যালয়ের নয়, আমাদের সবার। প্রশাসন, শিক্ষক, অভিভাবক—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ কালে শিশুদের কচি মুখে তাদের স্বপ্নের কথা মনোযোগ দিয়ে শুনে তিনি শিক্ষার পরিবেশ উন্নয়নে এসময় বিভিন্ন দিকনির্দেশনা দেন।
পরে তিনি কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন। শ্রেণিকক্ষে ঢুকে পাঠদানের পরিবেশ দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে পাঠদানে সৃজনশীলতা, শিশু-কেন্দ্রিক পদ্ধতির প্রয়োগ এবং শিক্ষার গুণগত মান বাড়ানোর ওপর জোর দেন তিনি। “শিক্ষকেরা জাতি গড়ার কারিগর। তাই পাঠদানের মান উন্নয়নে আপনাদের ভূমিকা অপরিসীম,”—বলে শিক্ষকদের অনুপ্রেরণা দেন তিনি।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরান খান , সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার মো: মইনুল হক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, বিদ্যালয়গুলোর শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
স্থানীয় জনগণ ও অভিভাবকদের মুখে একটাই কথা—জেলা প্রশাসকের এই আন্তরিক উদ্যোগে আমরা আশার আলো দেখছি। এমন কার্যক্রম চলমান থাকলে আমাদের সন্তানেরাই গড়বে আগামীর বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd