• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় রামগঞ্জে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

শিক্ষা-প্রতিষ্ঠানের গচ্ছিত টাকা আ.লীগ লুটপাট করে খেয়েছে: খায়ের ভূঁইয়া 

Reporter Name / ১৩০ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ সারাদেশ লুটপাট করে খেয়েছে। শিক্ষা-প্রতিষ্ঠানের গচ্ছিত টাকাও তারা লুটপাট করে খেয়েছে। এখন কারো হদিস নেই। এ হল দেশের অবস্থা। শেখ হাসিনা এ দেশের যত মায়ের বুক খালি করেছে, যত অত্যাচার নির্যাতন করা হয়েছে। ৬২ লক্ষ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা-মোকাদ্দমা দেওয়া হয়েছে। গত রমজানে (২০২৪ সাল) আমাকে জেলে পাঠানো হয়েছে। এটি ছিল হাসিনার নমুনা। হাসিনা ও তার বোনসহ পরিবার বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা জেএম হাট উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার শাকচর ইউনিয়নের জব্বার মাষ্টারহাট এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
খায়ের ভূঁইয়া বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। বিগত দিনে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছে। বাংলাদেশের মেধাবী এবং কৃতি শিক্ষার্থীদের মাথা নষ্ট করে দেওয়ার জন্য সিলেবাস তৈরি করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে একজন-দুইজনের বেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়নি। কারণ মেট্টিক-ইন্টারমিডিয়েটের সিলেবাসে শিক্ষার্থীদের মেরদন্ড ভেঙে দেওয়ার অবস্থা সৃষ্টি করেছে সরকার। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার শেষ প্রান্তে নেওয়া হয়েছে।
রিইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহবায়ক আমিরুল জামিন ফয়সালের সভাপতিত্বে ও সদস্য সচিব আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবক গাজী মনির আহমেদ।
এসময় বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের চীফ ইঞ্জিনিয়ার নুর আজিজুর রহমান, সমাজেসেবক মোখলেছুর রহমান, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাব্বি এলাহী জহির, জেএম হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম ও শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান প্রমুখ।
আয়োজকরা জানায়, ১৯৯১ সালে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। রিইউনিয়নে ৬৩০ জন প্রাক্তণ শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছে। প্রায় ৩০ পর প্রথম রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd