• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামগঞ্জে পাঁচ লাখ টাকা চাঁদার দাবি   প্রবাসীর  ভবন নির্মাণ কাজে বাধা,  কোর্টে মামলা    কমলনগরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ইফতার আয়োজন রামগঞ্জে পাউবোর জায়গা দখল করে বাসভবন নির্মাণ রায়পুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ রায়পুরে যুবদল নেতা হত্যার আসামি আরমান গ্রেফতার লক্ষ্মীপুরের দালালবাজারে ভ্রাম্যমাণ আদালতে বারো প্রতিষ্ঠানকে ৬৪,০০০ টাকা জরিমানা ঈদের বাজারে মর্মান্তিক দুর্ঘটনা: রামগঞ্জে দেয়াল ধ্বসে কলেজ ছাত্র নিহত, আহত ৫ রামগঞ্জে গরুর গোস্ত কেজি ১০০০ টাকা বিক্রি, যত্রতত্র গবাদি পশু জবাই, প্রশাসন নিরব চন্দ্রগঞ্জে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি রমজানকে ঘিরে লক্ষ্মীপুরের বাজারে ক্রেতাদের ভিড়, জমে উঠেছে বেচাকেনা

শীতে গোসল করতে বলায় গলায় ফাঁস দিল স্কুলছাত্রী

Reporter Name / ৩১৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: শীতে গোসল করতে বলায় লামিয়া আক্তার (৯) নামের চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এই ঘটনা ঘটে। যাদবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আলতাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লামিয়া যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। সে গ্রামের লুৎফর রহমানের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, লামিয়া তীব্র শীতের কারণে গত এক সপ্তাহ গোসল করেনি। আজ সকাল ৯টার দিকে তার মা তাকে গোসল করতে বলেন। লামিয়া গোসল করবে না বললে মা তার সঙ্গে রাগারাগি করেন। পরে মা সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সুযোগে ঘরের দরজা বন্ধ করে দেয় লামিয়া। পরে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।

পরে দরজা ভেঙে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তাকে দ্রুত টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টাঙ্গাইল হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান ভূঁইয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd