• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আব্বাস উদ্দিনকে হত্যার হুমকি : জেলার সকল সাংবাদিকদের ক্ষোভ প্রকাশ

Reporter Name / ২২৮ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে সাধারন মানুষকে বিভিন্ন অপ-কৌশলে জিম্মি করে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি, চাঁদাবাজি, পাটোয়ারীরহাট ইউনিয়নের আহবায়ক বিএনপি নেতা আবদুর রাজ্জাক এর উপর অতর্কিত হামলার সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সাংবাদিক দৈনিক দর্পণ২৪.নেট এর সম্পাদক ও প্রকাশক উপজেলা প্রেস ক্লাব এর অর্থ বিষয়ক সম্পাদক আব্বাস উদ্দিনকে প্রকাশ্যে পেটে ছুরি ডুকিয়ে হত্যার হুমকি দিয়েছে কমলনগরের শীর্ষ সন্ত্রাসী হেলাল পলোয়ান। এ ব্যপারে ক্ষুব্ধ কেন্দ্রীয় মফাস্বল সাংবাদিক ফোরামসহ জেলা ও উপজেলার সকল সাংবাদিক মহল।
বিশেষ সুত্রে জানা যায়,কমলনগর থানার ও একটি রাজনৈতিক দলের আশ্রয়-প্রশ্রয়ে হেলাল পলোয়ান নামীয় ঐ শীর্ষ সন্ত্রাসী তার সকল অবৈধ কার্যক্রম পরিচালনা করে থাকে। কোন মামলার গ্রেফতারী পরোয়ানা থাকলেও দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে।
এ ব্যাপারে সদ্য একটি মামলার বাদী আবদুর রাজ্জাক তালুকদার বলেন, এই শীর্ষ সন্ত্রাসীর নামে গ্রেফতারী পরোয়ানা থাকা সত্তেও কোন কিছুর তোয়াক্কা না করে প্রকাশ্যে বাজারে ঘুরে বেড়াচ্ছে তাকে কমলনগর থানার অফিসার ইনচার্জ গ্রেফতার দুরের কথা তার ব্যবহারীত অবৈধ জব্দ করা মটর সাইকেল থানা থেকে কিভাবে ছেড়ে দিয়েছে তা জানিনা।
শীর্ষ সন্ত্রাসী হেলাল পলোয়ান এর বিরুদ্ধে অভিযোগ গত ২৯ মে(বৃহষ্পতিবার) আছরবাদ সাংবাদিক আব্বাস উদ্দিনকে ধারালো ছুরি দেখিয়ে বলে, তোর পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে মেরে ফেলবো কেউ কিছু করতে পারবেনা হুমকি দিয়েই দ্রুত মটর সাইকেলে স্থান ত্যাগ করে। এঘটনায় সাংবাদিক আব্বাস উদ্দিন নিজের ও তার পরিবারের নিরাপত্তার জন্য কমলনগর থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। যাহার ডাইরি নং – ১২৬৩
এ ব্যপারে কমলনগর উপজেলায় কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেন এবং হুমকির ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে বাংলাদেশ মফাস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, আব্বাস উদ্দিন বাংলাদেশ মফাস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সদস্য। হুমকি দাতাকে দ্রুত আইনের আওতায় আনা হোক।
এই বিষয়ে কামালনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম বলেন, সাধারণ ডায়েরির আলোকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd