• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

সন্তান হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

Reporter Name / ৩৭০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া) : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় স্বেচ্ছাসেবকলীগ কর্মী আখতারুল আলম শুভ খুনের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মা মোছা. আম্বিয়া আক্তার।

এ সময় তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই খুনের ঘটনায়সুষ্ঠু তদন্ত করে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়ো জিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান নিহত শুভ’র মা।সংবাদ সম্মেলনেছেলের হত্যার বিচার চেয়ে আম্বিয়া আক্তার বলেন, আমার ছেলের খুনিরা স্থানীয় সংসদ সদস্যের মদদপুষ্ট হয়ে প্রকাশ্যে ঘুরাফেরা করছে। পুলিশ তাদের গ্রেফতার না করে নিরব ভূমিকা পালন করছে। আর এ কারণেই খুনিরা আমার ছেলেকে খুন করে এখন আমার ছেলে ও মেয়ে জামাতাসহ তাদের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করছে। নিহত শুভ’র বড় বোন ইসমত আরা সরকার লুচি সংবাদ সম্মেলনে বলেন, আমার স্বামী এনামুর রহমান রবি এবং ছোট ভাই শুভকে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়েছে।

এ ঘটনার ১৪ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আমার ভাই মারা যায়। পুলিশ বলছে খুনিদের গ্রেফতারে অভিযান চলছে অথচ খুনের মামলার ৩ নম্বর আসামী আরিফ বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল মালেক সরকারের ছত্রছাঁয়ায় ঘুরাফেরা করছে। সংসদ সদস্যের সাথে পোস্ট করা আরিফের একটি সাম্প্রতিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। তারপরও পুলিশ আসামীদের গ্রেফতার করছে না। এ ঘটনায় আমরা শঙ্কিত।

সংবাদ সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) উত্তম চক্রবর্তী রকেট, মহানগর সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, নিহত শুভ’র বড় বোন ইসমত আরা সরকার লুচিসহ পরিবরের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৩ মে রাতে উপজেলার দেওখোলা বাজারে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন গ্রুপের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মারাত্মক আহত হয় স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুর রহমান রবি, তার শ্যালক আখতারুল আলম শুভসহ পাঁচ নেতাকর্মী। এ ঘটনার ১৪ দিন পর গত ২৭ মে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd