• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

সম্মেলন ছাড়াই লক্ষ্মীপুরে ছাত্রদলের ১০ কমিটি

Reporter Name / ৩৭৩ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
সম্মেলন ছাড়াই লক্ষ্মীপুরে ১০ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত কমিটিগুলোর প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে দেখা যায়।

ছাত্রদলের কমিটিগুলো হল লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদরাসা, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ, জনতা ডিগ্রি কলেজ, লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, জিল্লুর রহিম কলেজ, রায়পুর সরকারি কলেজ, রুস্তম আলী ডিগ্রি কলেজ ও হাজিরহাট সরকারি উপকূল কলেজ।

এরমধ্যে রায়পুর সরকারি কলেজ ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আহ্বায়ক কমিটি দেওয়া হয়। অন্য ৮টি শিক্ষা-প্রতিষ্ঠানে আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

ছাত্রদল সূত্র জানায়, আলিয়া মাদরাসা ওসমান গণি আফনানকে সভাপতি ও সিরাজ পাটোয়ারীকে সাধারণ সম্পাদক, পলিটেকনিকে মো. শাহিনকে সভাপতি ও শাহ মোহাম্মদ মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক, ভবানীগঞ্জ কলেজে সোহেল রানাকে সভাপতি ও শাকিব মাহমুদকে সাধারণ সম্পাদক, জনতা কলেজে কামরুল ইসলামকে সভাপতি ও প্রিন্স মাহমুদ ফাহাদকে সাধারণ সম্পাদক, পৌর আইডিয়ালে খলিলুর রহমান রাজুকে সভাপতি ও মামুন হোসেনকে সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন কলেজে মেহেরাব হোসেনকে আহ্বায়ক ও আজিম হোসেন হারুনকে সদস্য সচিব, জিল্লুর রহিম কলেজে ওমর ফারক হৃদয়কে সভাপতি ও শাওন পাটওয়ারীকে সাধারণ সম্পাদক, রায়পুর কলেজে মনজুর হোসেনকে আহ্বায়ক ও জোবায়েরুর ইসলামকে সদস্য সচিব, রুস্তম আলী কলেজের শাহ ইসলাম শিহাবকে সভাপতি ও মো. সায়েমকে সাধারণ সম্পাদক এবং হাজিরহাট কলেজে হাসনাত জামান তামিমকে সভাপতি ও দিদার হোসেন শিপনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি মাদরাসা ও ৯ টি কলেজ ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির জন্য প্রার্থীদের জীবন বৃত্তান্ত আহবান করা হয়। পরে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে যাচাই বাছাই শেষে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এর ভিত্তিতেই কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়। আগামিতে প্রত্যেকটি ইউনিটে সম্মেলনের আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd