• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার রায়পুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, শ্যালো পাম্প জব্দ রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়

সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় আবদুল হামিদ দেশত্যাগ করেছে: আবুল খায়ের ভূঁইয়া

Reporter Name / ১০৮ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, সাবেক অবৈধ রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করেছে, এর দায় সরকার এড়াতে পারে না। উনি দেশ থেকে পালিয়েছেন বিমানবন্দরের মাধ্যমে। সরকারের যদি প্রত্যক্ষ সহযোগিতা না থাকে তাহলে উনি দেশত্যাগ করতে পারে না। ইতিপূর্বে আমরা শুনেছি অনেক লোক সরকারের হেফাজতে ছিলো। কিন্তু পরে তাদের আর খোঁজ খবর পাই নি। ভারত সহ বিভিন্ন জায়গায় তাদের চেহারা দেখা যাচ্ছে। সরকারের মধ্যে ভুত বসে আছে। তাই এ ভুত তাড়ানো ছাড়া সংস্কার করে লাভ নেই। এখন দরকার নির্বাচিত সরকার।

শুক্রবার (৯ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ আগষ্ট হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগ পালিয়েছে। তিন মাসের আন্দোলনে হাসিনা পালায় নি। দীর্ঘ ১৭-১৮ বছরের ধারাবাহিক আন্দোলনের একটা অংশ হিসেবে চূড়ান্ত পর্যায় তিন মাসে ঘটেছে। আমরা বলে দিতে চাই দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। এদেশের মানুষ আন্দোলন করেছে, বুকের তাজা রক্ত দিয়েছে হাসিনার পতন এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। এ নির্বাচন করতে হলে এতো দীর্ঘ সময় সংস্কারের প্রয়োজন নেই। নির্বাচনের পরেও সংস্কার করা যাবে। তাই দ্রুত নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান সোহেল, ফখরুল ইসলাম স্বপন, যুগ্ম আহবায়ক জামাল হোছাইন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মামুন এম মমিন রাকিব হোসেন সুজন, মুক্তার হোসেন প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd