• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার রায়পুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, শ্যালো পাম্প জব্দ রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়

 নৌকাকে বিজয়ী করতে ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

Reporter Name / ১৬৩ Time View
Update : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট এমপির নির্বাচন পরিচালনার লক্ষে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের অন্তর্গত ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে ভবানীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফজলুল হক দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশের সঞ্চালনায় সভা হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, নির্বাচন এসেছে, ঘরে বসে থাকার সময় নেই। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচন ছাড়া অন্য কোন কাজ থাকতে পারে না। ২০২৪ সালের নির্বাচন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি, ভোট কেন্দ্র রক্ষার নির্বাচন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ, জনগণ ও আওয়ামী লীগ ভাল থাকে। জনগন ও দেশকে ভাল রাখার জন্য আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে। ভবানীপুরে অনেক উন্নয়ন হয়েছে। জনগনের কাছে ভোট চাওয়ার মত অনেক উন্নয়ন হয়েছে।

এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে আবারো নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। আগামী ৩/৪ দিনের মধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে ওয়ার্ড আওয়ামী লীগের সভা করে কেন্দ্র কমিটি গঠন করতে হবে। নির্বাচনে অধিক সংখ্যক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে।

সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে সরকার বাংলাদেশকে বিশ্বে মাথা উঁচু করে দাড়ানোর মত জায়গায় নিয়ে গেছে। সারাদেশের ন্যায় ফুলবাড়িয়ার ভবানীপুরেও অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে। নারী পুরুষ সকলকে ভোট কেন্দ্রে উপস্থিত করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ময়েজ উদ্দিন তরফদার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুর রাজ্জাক দুলাল, সহ দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন খান, যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক রাসেল, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, কৃষক লীগের যুগ্ন আহবায়ক জামেল আহমেদ প্রমুখ।
এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের
সুজন মিয়া, আবুল কালাম আজাদ, আমিরুল ইসলাম লাভলু, মোহাম্মদ আলী মীর, মোতালেব মেম্বার, আইয়ুব আলী, মজিবুর রহমান, নাজমুল কবির, আঃ মান্নান, নুরুল ইসলাম, মুকুল আহমেদ, ওয়াজেদ আলী, বিল্লাল হোসেন, মোতালেব হোসেন, রাসেল আহমেদ, নাজমুল হাসান, এনামুল হক, সাইদুল ইসলাম, সাবি উদ্দিন, তাজুল ইসলাম, রফিকুল ইসলাম, রাশেদুল ইসলাম রাশেদ, আবুল হাসান, মাজহারুল ইসলাম সজল, মাহমুদুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd