• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

বাজেটকে স্বাগত জানিয়ে ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

Reporter Name / ২৫৩ Time View
Update : শুক্রবার, ৭ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): প্রস্তাবিত ২০২৪-২০২৫ অর্থ বছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু’র নির্দেশনায় ময়মনসিংহে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৭ জুন) বিকেলে নগরীর শিববাড়ি দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে, ময়মনসিংহ জেলা মহানগরের উদ্যোগে এ আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিল ও শোভাযাত্রা শেষে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) উত্তম চক্রবর্তী রকেটের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, (জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজিল আহমেদ রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির হিমেল, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রকৌশলী রাজীবুল হাসান বিপ্লব।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ২০২৪-২০২৫ অর্থ বছরের এই জাতীয় বাজেট। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার মেগা সরকারে মেগা বাজেট এটি। এ বাজেট জনগণের বাজেট, মানবতার বাজেট, মানুষের অধিকার ও কল্যাণের বাজেট।

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বাজেট উপহার দেওয়ায় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বক্তারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিবাদন জানায়।

এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা, মহানগর ও সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd