• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রায়পুরে নদীর পাড়ে অনাহারে দিন কাটছে বৃদ্ধা ছালেহার রামগঞ্জে পাউবোর জায়গা দখল করে বাসভবন নির্মাণ লক্ষ্মীপুরের বশিকপুরে এক সপ্তাহে তিন ঘরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী আল্লামা লুৎফর রহমান: একটি নাম-একটি ইতিহাস ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ রামগঞ্জে পাঁচ বছরেও চালু হয়নি সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মার্কেট চুরি হয়ে গেছে বৈদ্যুতিক সরঞ্জাম আবাসিক এলাকায় তুলার গোডাউনে আগুন, লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ১০ লাখ টাকার ক্ষতি রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত লক্ষ্মীপুরে গিগজ মুড়ির নামে বুসিয়ারা চাউলের মুড়ির বিক্রির অভিযোগ, প্রতারণায় ক্ষুব্ধ ক্রেতারা। লক্ষ্মীপুরে জনপ্রশাসন উপদেষ্টার প্রথম সফর: মেধাভিত্তিক ও নিরপেক্ষ প্রশাসন গড়ার প্রত্যয়

৯ মামলার আসামি সন্ত্রাসী ইমরান পুলিশের জালে

Reporter Name / ৫৩৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ৯ মামলার এজাহারভূক্ত ওয়ারেন্টের আসামি সন্ত্রাসী ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের টুইন টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি অনেক দিন থেকেই ইমরানকে গ্রেপ্তার করার অভিযান চলছিল। আজকে চন্দ্রগঞ্জ বাজারের টুইন টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে বিভিন্ন ধারায় ৯টি মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামি।

ইমরান চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের তাজুল ইসলাম সুমনের ছেলে। ইমরানের বাবার মূল বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাটখিলে। দেওপাড়া তার নানার বাড়ি। সে চন্দ্রগঞ্জের আলোচিত ডাকাত নাছিরের ভাগিনা।

পুলিশ জানায়, টুইন টাওয়ারের সামনে চাঁদাবাজি করতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ ইমরানকে গ্রেপ্তার করে। তার নামে অস্ত্র, চাঁদাবাজি, মাদকসহ মোট ৯টি মামলা ও একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এছাড়াও গত ২৮ এপ্রিল নোয়াখালীর ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারে শাকিল হত্যাকাণ্ডেও তার উপস্থিতি সিসিটিভি ফুটেজে দেখা যায় মর্মে তথ্য পাওয়া যায়।

জানা গেছে, ইমরান গত ৫ আগস্টের পর থেকে চন্দ্রগঞ্জ বাজার ও আশেপাশের এলাকায় চাঁদাবাজি, অপহরণ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। তার কারণে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের মোল্লাবাড়ির সামনের অনেক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিয়ে চলে গেছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তার মামা মাসুদ ও তার বাবা তাজুল ইসলাম সুমনের অত্যাচারেও এলাকাবাসী নিরুপায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd