• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫ রামগঞ্জে সেচ খাল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া

এবার চাঁদার দাবিতে বিএনপি নেতার স্ত্রীর নাক কাটলো স্বেচ্ছাসেবক দল নেতা

Reporter Name / ২১৩ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে এবার চাঁদার দাবিতে বিএনপি নেতার স্ত্রীর নাক কাটলো স্বেচ্ছাসেবক দল নেতা।
ঘটনাটি ঘটেছে লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার কলচমা গ্রামে শনিবার (২৪ মে) দুপুরে। জানা গেছে কলচমা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রব বাবুল বাড়ির পাশের একটি জমি হতে মাটি কাটা শুরু করলে রামগঞ্জ পৌরসভার স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদ হোসেন বাবুল ও তার ভাই রাজু হোসেন সহ আরও ৪/৫ জন আবদুর রবের নিকট ১ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করায় শনিবার বিকালে আবদুর রবের অনুপস্থিতিতে তারা রবের স্ত্রী খুকি(৫০) বেগমের উপর হামলা করে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিলে তা নাকে পড়ে সম্পূর্ণ নাক কেটে যায়। এ সময় তারা খুকি বেগমের গলায় থাকা স্বর্ণের চেইনও নিয়ে যায়। মুমূর্ষ অবস্থায় খুকি বেগমকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ সরকারি হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়।
এ ঘটনায় খুকী বেগমের স্বামী আবদুর রব বাবুল শনিবার রাতে ফরিদ হোসেন বাবুল ও তার ভাই রাজু হোসেনসহ অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে রামগঞ্জ থানার উপ পরিদর্শক মোঃ জাহীদ হোসেন রবিবার রাতে এজাহারনামীয় আসামী রাজু হোসেনকে(২৭) নিজ বাড়ী থেকে আটক করেন।
এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, থানায় দায়েরকৃত এজাহারের ভিত্তিতে রাজু নামের একজনকে আটক করেছি। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd