• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র সংস্কারের কাজ কাগজে-কলমে, বাস্তবে নেই যারা মুখে ইনসাফের কথা বলেন প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করে নাই, মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছে : পানিসম্পদ মন্ত্রী রায়পুরে মোবাইল কোর্টের অভিযান, ৫৪ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুরের রাধাপুরে পুলিশের মধ্যরাতের অভিযান: বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ যুবক আটক

ঐক্যের অভাবে ফ্যাসিস্টদের হাতে সুযোগ যাবে: এ্যানি

Reporter Name / ২০৮ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন আমাদের টার্গেট। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা বসে নাই। তারা দেশে ও দেশের বাহিরে বসে ষড়যন্ত্রে লিপ্ত। যেন বাংলাদেশে সামনের নির্বাচনটা না হতে পারে, গভীর ষড়যন্ত্র চলছে।
বর্তমান সরকারকে আন্দোলন সংগ্রামের পর আমরাই বসিয়েছে, এ সরকার আমাদেরই সরকার। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই এই সরকার চলছে। আমরা সরকারকে সহযোগীতা করছি। প্রত্যেক উপদেষ্টাকে সতর্ক হতে হবে। তারা যদি সতর্ক না হন, দ্রুত হাসিনার বিচারের ব্যবস্থা যদি না হয়, দৃশ্যমান না হয়, ত্বরান্বিত যদি না হয়, তাহলে দেশের মানুষ খুব কষ্ট পাবে। বিপদে পড়বে। আবার আরেকদিকে নির্বাচনও করতে হবে। একদিকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, আরেকদিকে দ্রুত সংস্কার করতে হবে। অর্ন্তবর্তী সরকার যে বলেছে, সংস্কার করতে ৩ মাস লাগবে, ৩ মাসের জায়গা ৬ মাস লাগবে, যাই হোক, এখনো দৃশ্যমান হয়নি।
শনিবার (২৪ মে) সকালে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তরজয়পুর ইউনিয়নের দক্ষিণ মাগুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড ভিত্তিক নেতা নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শন শেষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, সবাই মিলে যদি দেশটাকে ঐক্যের মধ্যে না নিয়ে যেতে পারি, সুদৃঢ় ঐক্যের ওপর ভর করে না গড়তে পারি, সুযোগ কিন্তু তারা (ফ্যাসিস্ট) নেবে। ফ্যাসিস্ট কিন্তু থাবা মারার জন্য বসে আছে। পাশ্ববর্তী দেশ (ভারত) তারাও কিন্তু ব্যাপকভাবে নাক গলাতে চায় এবং চেয়েছে। এজন্য দেশের প্রত্যেকটি মানুষ এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এরমধ্যে ফাটল ধরানোর কোন সুযোগ থাকতে পারবে না। যারা ফাটল ধরাতে চান, তারা পিছপা হয়ে যাবেন। বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে, সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোন ফাটল থাকবে ৫ আগেস্টর পর তা আমরা বিশ্বাস করি না। আমাদের শ্রম-ঘাম-ত্যাগ, ১৭ বছর সাধারণ মানুষ-নেতাকর্মী ও রাজনৈতিক দল যেভাবে আত্মহুতি দিয়েছে, গুম-খুনের শিকার হয়েছে, সবশেষ জুলাই আন্দোলনে যেভাবে শহীদ হয়েছে, এই ত্যাগ বৃথা যাবে না। এখনো রক্তের দাগ শুকায়নি।
খুনের বিচার খুব জরুরী। খুব দ্রুত সময়ের মধ্যে খুনীর বিচার হতে হবে। হাসিনার দোসরদের বিচার হতে হবে। হাসিনার বিচার হতে হবে। আমরা তাড়াতাড়ি দৃশ্যমান বিচার দেখতে চাই। মাননীয় উপদষ্টোগণ আমরা আশা করছি এ ব্যাপারে বিশেষভাবে নজর দেবেন। খুব খুব বেশি সক্রিয় থাকবেন। সময় বার বার আসবেন না। সময় নষ্ট করা যাবে না। দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে বিএনপি যে দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, এ দায়িত্বের ভিত্তিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আমরা শক্তিশালী করবে। আগামির বাংলাদেশটা অনেক সুন্দর হবে। সবাই মিলে আগামির বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখবো, শক্তিশালী হবে। শক্তিশালীর মধ্য দিয়ে আমাদের ঐক্যকে সুদৃঢ় রাখবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান ও চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক বেলাল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd