
কাজী মুহাম্মদ ইউনুছ :
লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার) উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা সহকারি শিক্ষক সমিতির উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়েছে।
ইফতার পূর্ব আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রান্তিক সাহা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন,কক্সবাজার পিটিআই’র ইন্সট্রাক্টর মঞ্জুরুল ইসলাম,কমলনগর প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ ফয়েজ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব উল্লাহ, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য প্রধান শিক্ষক কামরুল হাসান,সহ সভাপতি নুরুল আমিন মোঃ মাকছুদুর রহমান, কাজী মুহাম্মদ ইউনুছ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজির হাট সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার তাওহীদুল ইসলাম শাওন,প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন,বশির আহমদ,আবু ছায়েদ,আবুল বাসেত, সিনিয়র শিক্ষক সেকান্দর আলী,মোঃ জসিম উদ্দিন, আবদুস সহিদ, মোঃ মামুনুর রশীদ, আহসান হাবীব, জাকির হোসেন, আলী হোসেন প্রমুখ।
সহকারি শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ ইবরাহীমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি মোঃ মাকছুদুর রহমান।
ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফলকন জাজিরা জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেম মাওলানা মাহমুদুল হাসান।