• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫ রামগঞ্জে সেচ খাল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া

কমলনগরে শীর্ষ আওয়ামী লীগ নেতার ভাই বিএনপি ‘সভাপতি’ পাউবোর খাল ভরাট করে মার্কেট নির্মাণ!১০’হাজার লোকের পানি বন্দী হওয়ার আশংকা

Reporter Name / ৪১৯ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

কমলনগর (লক্ষ্মীপুর)উপজেলা সংবাদদাতা :

লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা আওয়ামী লীগ সদস্য ও সদর উপজেলা আওয়ামী কৃষকলীগের সহ সভাপতি আজিজুল হক ফারুকের ছোট ভাই স্থানীয় তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন উপজেলার তোরাবগঞ্জ পূর্ব বাজারের ওয়াপদা খাল ভরাট করে মার্কেট নির্মাণের কাজ শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিশাল এই খাল ভরাটের ফলে বর্ষা মৌসুমে অন্তত ১০ হাজার লোক পানি বন্দী হওয়ার আশংকা দেখা দিয়েছে।  সরেজমিনে ঘুরে জানা যায়, কমলনগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলে পানি নিষ্কাশনের জন্য একমাত্র খাল মুছার খাল।এই খালের সঙ্গে সংযোগ অংশ তোরাবগঞ্জ পূর্ব বাজারের ওয়াপদা খাল।এই ওয়াপদা খালকে বিভিন্ন ব্যক্তি নিজেদের গনিমত মনে করে যে যার মতো করে দখলপূর্বক ভরাট করে দোকানপাট নির্মাণ করে বাজার দোকান মালিকানার গর্বিত মালিক বনে যান।তারই ধারাবাহিকতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় বাঁধ নির্মাণের করে মুসার খাল ও ওয়াপদা খালের মোহনা অংশে ইট বালি মাটি ভরাট করে মার্কেট নির্মাণের কর্মযজ্ঞ চালিয়েছেন উপজেলার তোরাবগঞ্জ এলাকার এক সময়ের আওয়ামী লীগের দাপুটে শীর্ষ নেতা আজিজুল হক ফারুকের ছোট সহোদর একই ইউনিয়ন বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন।প্রায় ১০০ফুট দৈর্ঘ্য আর ৮০ফুট প্রস্তের বিশাল খাল দখল করে আওয়ামী পরিবারের এই উদীয়মান বিএনপি নেতা মার্কেট নির্মাণের কাজ শুরু করেছেন তীব্র গতিতে।দিনরাত অনেকগুলো ট্রাক্টরটলি আর ট্রাকে চেপে ইট মাটি তাঁর ভরাটের ফলে স্থানীয় জনগণের মাঝে ক্ষোভ ও বর্ষা মৌসুমে পানিতে নিমজ্জিত হওয়ার চরম আশংকা দেখা দিয়েছে।  স্থানীয় বাহার উদ্দিন জানান, বিএনপি ভার্সনে আওয়ামী লীগ নেতা ও বিএনপির উপর অত্যাচারী পরিবারটি রাজনৈতিক পট পরিবর্তনকে পুঁজি করে রাতারাতি মুসার খালের সংযোগ ওয়াপদা খাল ভরাট করে তোরাবগঞ্জ অঞ্চলের হাজার হাজার লোককে কৃত্রিম বন্যার মুখে ঠেলে দেয়ার পাঁয়তারা করছেন।খাল ভরাট করে দোকান নির্মাণে বিষয়ে স্থানীয়  জহির উদ্দিন জানান, মোসলেহ উদ্দিনের পরিবার আওয়ামী লীগের পুরো ১৬ বছরের শাসনামলে বিগত সরকারের সকল সুবিধা গ্রহণ করে থাকেন তাঁর বড় ভাই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা।তিনি বিএনপির পদ যেকরেই হোক ভাগিয়ে নিয়ে ৫ আগস্টের পর থেকে তিনি তোরাবগঞ্জের বাজারের আনাচে কানাচে দোকান ভিটি দখলে ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি বাজারের অত্যন্ত গুরুত্বপূর্ণ খালের মুখে বাঁধ নির্মাণ করে মার্কেট তৈরি করছেন এতে করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে হাজার হাজার  মানুষের চরম দুর্ভোগ পোহাতে হবে।  এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত  সহকারী কমিশনার(ভূমি) রাহাত উজ জামান বলেন,আমরা অভিযোগ পেয়ে ইতোমধ্যে কাজ বন্ধ রাখার জন্য বলে এসেছি।তিনি আরো বলেন জায়গাটা যেহেতু পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সেহেতু তাঁদের বক্তব্য নেয়া যেতে পারে। এ দিকে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রকৌশলী নাঈমুল ইসলামের কাছে খাল দখল-ভরাট সংক্রান্তে জানতে চাইলে তিনি সরাসরি কোন উত্তর না দিয়ে কমলনগরের দায়িত্বে নিয়োজিত অপর কর্মকর্তা উপ সহকারী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড আবদুর রহিমের সঙ্গে কথা বলতে বললে তিনি জানান, আমরা অভিযোগ পেয়ে তাৎক্ষণিক কাজ বন্ধ করার জন্য বলে এসেছি।কাজ বন্ধ না হলে আমরা সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়ে আইনগত পদক্ষেপ নেবো। অভিযুক্ত মোসলেহ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কোন উত্তর দিতে সম্মত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd