• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র সংস্কারের কাজ কাগজে-কলমে, বাস্তবে নেই যারা মুখে ইনসাফের কথা বলেন প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করে নাই, মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছে : পানিসম্পদ মন্ত্রী রায়পুরে মোবাইল কোর্টের অভিযান, ৫৪ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুরের রাধাপুরে পুলিশের মধ্যরাতের অভিযান: বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ যুবক আটক

কমলনগরে শ্রমিক দিবসে শ্রমিকদলের সমাবেশ

Reporter Name / ১৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের কমলনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে সমাবেশ করেছে শ্রমিকদল। বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে শ্রমিকদলের ব্যানারে এ আয়োজন করা হয়। এর আগে নেতাকর্মীদের একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কমলনগর উপজেলা শ্রমিকদলের সভাপতি আজাদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনে জেলা শ্রমিকদলের সভাপতি আবুল হাশেম।

বিশেষ অতিথি কমলনগর উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের, জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এম দিদার হোসেন, সদস্য আব্দুল ওদুদ হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক ইউছুফ পাটওয়ারী, সদস্য সচিব আবু সায়েদ দোলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর আলম সেলিম, সদস্য সচিব গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু ও সদস্য সচিব জাফর আহমেদ ভূঁইয়া প্রমুখ।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আমাদেরকে কঠিন ইস্পাতের ন্যায় ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে শ্রমিকদেরকেও ভূমিকা রাখতে হবে। আগামি নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানকে পুনরায় নির্বাচিত করতে সবাইকে কাজ করতে হবে। এ অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় নেতা নিজানকে সংসদ সদস্য নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd