• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫ রামগঞ্জে সেচ খাল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া

দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে নিকুঞ্জ আবাসিক এলাকা বাড়ি মালিক সমিতির যাত্রা শুরু

Reporter Name / ২৩৬ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি ১২ নং ওয়ার্ডের দক্ষিণ তেমুনি সড়ক, ভবন সংলগ্ন এলাকায় আজ শুক্রবার দোয়া ও মুনাজাতের মাধ্যমে নিকুঞ্জ আবাসিক এলাকা বাড়ি মালিক সমিতির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাত ৮টায় বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের উপস্থিতিতে নিকুঞ্জ আবাসিক এলাকার বাড়ি মালিক সমিতির ১৯ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী এ কে এম শাহ আলম। নির্বাহী-সভাপতি হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান চৌধুরী ,সহ-সভাপতি আবুল খায়ের দুলাল, মইনুল ইসলাম ও মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রহমতুল্লাহ (রিঙ্কু)।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহব্বত রাসেল ও ফারুক হোসেন মিল্লাত।
অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন মুস্তাক আহমেদ এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মিসেস নার্গিস আক্তার। এছাড়াও আরও ৮ জন সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

সমিতির সভাপতি হাজী এ কে এম শাহ আলম বলেন,
“আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো সকল বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের মধ্যে বিদ্যমান সব ভেদাভেদ ভুলে একসাথে পথচলা। এ এলাকায় কারও কোনো সমস্যা হলে আমরা সবাই মিলে তা সমাধানের চেষ্টা করব।”

সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমতুল্লাহ (রিঙ্কু) বলেন,
“এলাকার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলাই আমাদের মূল উদ্দেশ্য। যেকোনো বিপদে আমরা একসাথে কাজ করব। পাশাপাশি নিকুঞ্জ আবাসিক এলাকা নামে একটি নির্দিষ্ট নামকরণ হওয়ায় এখন কুরিয়ার বা চিঠিপত্রসহ যেকোনো ঠিকানা খুঁজে পাওয়া আরও সহজ হবে। আশা করি এতে এলাকাবাসীর ভোগান্তি অনেকটাই কমবে।”

অনুষ্ঠান শেষে সমিতির সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd