• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫ রামগঞ্জে সেচ খাল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া

নিষেধাজ্ঞার পর মেঘনায় মাছ ধরা শুরু কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ জেলেরা

Reporter Name / ২৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞার ২ মাস পার হওয়ারপর মধ্যরাত থেকে লক্ষ্মীপুরের মেঘনায় জেলেরা জাল-নৌকা নিয়ে মেঘনায় মাছ শিকারে নেমে পড়েন। সারারাত নদীতে জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশ পায়নি তারা। সকাল থেকে ঘাটগুলোতে খালি হাতে ফিরতে হয়েছে জেলেদের। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন জেলেরা।

সামান্য কিছু ইলিশ মাছ পেলেও দাম আকাশ ছোঁয়া। এক কেজি ওজনের এক হালি ইলিশ বিক্রি হচ্ছে সাড়ে ৫ হাজার টাকার থেকে সাড়ে ৬ হাজার টাকা পর্যন্ত। এর নিচের ইলিশ হালি প্রতি বিক্রি হচ্ছে সাড়ে ৪ হাজার টাকা পর্যন্ত। এছাড়া ৫শ গ্রামের নিচের এক হালি ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এই জেলায় ৫২ হাজার জেলে রয়েছে। এদের মধ্যে ৪৩ হাজার জেলে নিবন্ধিত রয়েছে। এসব জেলে মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস নদীতে সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ছিল। এসময় ৩ শতাধিক মোবাইল কোর্টের মাধ্যমে অর্ধশতাধিক জেলেকে জেল-জরিমানা করা হয়। ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। 

নিষেধাজ্ঞা শেষ হয় ৩০ এপ্রিল মধ্য রাত। এরপর থেকে মেঘনায় মাছ শিকারে নেমে পড়েন জেলেরা। বর্তমানে ৩০টি মাছঘাটে ব্যস্ত সময় পার করলেও মাছ না পাওয়ায় জেলে ও আড়ৎদারদের মধ্যে হতাশা বিরাজ করছে।

জেলেরা জানায়, দীর্ঘ দুই মাস নদীতে সরকারি নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা মেনে নদীতে যাননি তাঁরা। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আশা নিয়ে সারারাত নদীতে জাল ফেলেও তেমন মাছ পাওয়া যায়নি। সামান্য মাছ পেলেও ইঞ্জিনচালিত তেলের খরচও হয়নি। ফলে হতাশা বাড়ছে জেলে পল্লিতে। অথচ এসময়ে প্রচুর মাছ পাওয়ার কথা। কিন্তু নদীতে তেমন মাছ নেই বলে জানিয়েছেন জেলেরা।

জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেনে বলেন, জলবায়ু পরিবর্তন, নদীতে ডুবোচর জেগে উঠা ও বৃষ্টি কম হওয়ার কারণে সাগর থেকে মেঘনার মোহনায় ইলিশ আসতে বাধার সৃষ্টি হওয়ার কারণে মাছ কম। এরই মধ্যে বৃষ্টি হচ্ছে। নদীতে পানিও বাড়ছে। সামনে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার আশা করা হচ্ছে। এ ছাড়া দুই মাসের অভিযান সফল হয়েছে। গতবারের চেয়ে মাছের উৎপাদন বাড়ার আশা করছে মৎস্য বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd