• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫ রামগঞ্জে সেচ খাল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া

প্রিন্সিপাল মাহবুব রব্বানী স্যারের ২৪ তম মৃত্যুবার্ষীকি

Reporter Name / ১৮৭ Time View
Update : শুক্রবার, ৬ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার:
প্রিন্সিপাল মাহবুব রব্বানীর আজ শুক্রবার (৬ জুন) ২৪ তম মৃতুবার্ষীকি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।

প্রিন্সিপাল মাহবুব রব্বানী জীবন ও কর্ম স্বল্প পরিসরে লিপিবদ্ধ করা হল। তিনি শিক্ষকতা, সমাজসেবা এবং দ্বীন ইসলাম প্রচারের মাধ্যমে এক গৌরবদীপ্ত ও উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।

প্রিন্সপাল মাহবুব রব্বানী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আদ্শা গ্রামে ১৯৩৭ সালের ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেন।

তিনি নিজ গ্রামেই আরবী ও মক্তবের শিক্ষা লাভ করেন। পবিত্র কোরআন শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষাও তিনি শিশুকালেই পেয়েছেন। আদ্শা প্রাইমারি স্কুলে থেকে ৫ম শ্রেণি পাস করেন। রূপসা আহমদিয়া হাই স্কুল থেকে তিনি ১৯৫৪ সালে এসএসসি পরীক্ষা পাস করেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯৫৬ সালে এইচএসসি, ও ১৯৫৯ সালে ঐ কলেজ থেকেই বিএ পাস করেন। পরিশেষে ১৯৬২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে এমএ পাস করেন।

১৯৬৮ সালে মরহুম অধ্যাপক শাফায়াত আহাম্মদ সিদ্দিকী এবং অন্যান্য উদ্যোক্তাগণের অনুরোধে রামগঞ্জ কলেজের প্রিন্সিপাল পদে সমাসীন হয়ে রামগঞ্জ কলেজ প্রতিষ্ঠার গুরু দায়িত্ব কাঁধে তুলে নেন।

প্রিন্সিপাল মাহবুব রব্বানী একজন নিবেদিত লেখক ও গবেষক ছিলেন। তিনি বিশুদ্ধ শিক্ষা ও পাঠ-দানের পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় কয়েকটি পাঠ্যপুস্তক প্রণয়ন করেন। তাঁর লেখা আধুনিক অর্থশাস্ত্র উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী ক্লাসের সিলেবাসভুক্ত বাংলাদেশের অর্থনীতি এবং How to Learn Correct English, লেখক হিসেবে তাঁকে সমাজে প্রতিষ্ঠিত করেছে। তদুপরি উপরোক্ত বইগুলো তাঁকে একজন অর্থনীতিবিদ ও ইংরেজির ভাল শিক্ষক হিসেবে সুপরিচিত করেছে।

তাঁর দক্ষতার স্বীকৃতি স্বরূপ ১৯৮৭ সালে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে তিনি রাষ্ট্রপতি পদক লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল সদস্য ছিলেন এবং তৎকালীন চার শিক্ষাবোর্ডের পাঠ্যসূচী প্রণয়ন কমিটির সিনিয়র সদস্য হিসেবে কৃতিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করেছেন।

প্রিন্সিপাল মাহবুব রব্বানী ১৯৭৬ সালে প্রথমবারের মতো এবং ১৯৮০ ও ১৯৯২ সালে দ্বিতীয় ও তৃতীয়বারের মতো পবিত্র হজ্জ পালন করেন।

রামগঞ্জের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরনীয় হয়ে থাকবে। রামগঞ্জ রব্বানিয়া কামিল মাদ্রাসা, রামগঞ্জ মহিলা কলেজ পরবর্তীতে রামগঞ্জ মডেল কলেজ, রামগঞ্জ হাইস্কুল এবং একাধিক মসজিদ প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন তিনি।

প্রিন্সিপাল মাহবুব রব্বানী ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখেন এবং যুদ্ধকালীন সময়ে তিনি নিজ মাতৃভূমি ফরিদগঞ্জ ও রামগঞ্জ থানার সংগ্রাম কমিটির সিনিয়র সদস্য হিসেবে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ পরিচালনার কাজে সহযোগিতা করেন।

২০০২ সালের ৬ জুন ৬৪ বছর বয়সে এই মনীষী ইন্তেকাল করেন। মৃত্যুকালে সহধর্মিনী, ৪ ছেলে, ৩ কন্যা সন্তান এবং অনেক ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd