"এসো দেশ বদলাই পৃথিবী বদলাই"
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে
২০২৫-২৬অর্থবছরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীয়া কর্মসূচীর আওতায় লক্ষ্মীপুর জেলা ক্রীয়া অফিস আয়োজিত লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে
ক্রীয়া উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটির সকাল ৯ঃ০০ টায় লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের নিয়ে বিভিন্ন উৎসাহ মূলক খেলাধুলা আয়োজন শেষে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সম্রাট খীসা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিটি স্কুলের সভাপতি প্রফেসর জেড এম ফারুকী,লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের সহ-সভাপতি ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জনাব মাহবুবে এলাহী,লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের কার্যনির্বাহী কমিটির সদস্য ও লক্ষ্মীপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হারুনুর রশিদ,
সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা ক্রীয়া অফিসার (অ:দা:)জনাব মাইন উদ্দিন মিলকি,
লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের প্রতিষ্ঠাতা জনাব রাজু আহমেদ, লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মারজাহান বীনা, নন্দন ফাউন্ডেশনের সভাপতি জবাব রাজন মোল্লা,সাধারণ সম্পাদক জনাব সোহেল রানা হিরো, লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের সহকারী শিক্ষক ও ইনচার্জ জনাব নাজনীন আক্তার, সহকারী শিক্ষক,ইকবাল হোসেন রনি, রোজিনা আক্তার, পলি আক্তার, তামান্না আক্তার প্রমুখ।।
অনুষ্ঠানে অতিথিরা বলেন আজকের এই “তারুণ্যের উৎসব – ২০২৫” ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি এক মহৎ উদ্দেশ্যে—আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ, স্বপ্ন এবং সক্ষমতার উজ্জ্বল প্রদর্শন ঘটাতে।
আমাদের সমাজে এই শিশুদের অনেকে এখনো দুর্বল বা সীমাবদ্ধ ভেবে থাকে। কিন্তু আসলে এরা দুর্বল নয়—এরা বিশেষ। প্রতিটি শিশুর ভেতরে আছে ভিন্ন প্রতিভা, ভিন্ন ক্ষমতা, ভিন্ন আলো। সেই আলোকে জ্বালিয়ে তোলার দায়িত্ব আমাদের সবার।
খেলাধুলা শুধু শরীরের বিকাশ নয়, মনেরও বিকাশ ঘটায়। আজকের এই ক্রীড়া উৎসব তাদের আত্মবিশ্বাস বাড়াবে, সাহস জোগাবে, আর সমাজকে মনে করিয়ে দেবে—“আমরা সবাই একসাথে হলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়।”
প্রিয় সন্তানরা, মনে রেখো—
🌸 তোমরা কারো চেয়ে কম নও।
🌸 তোমাদের হাসি আমাদের শক্তি।
🌸 তোমাদের সাফল্যই আমাদের গর্ব।
তোমরা এগিয়ে যাবে, স্বপ্ন পূরণ করবে, আর আমাদের সমাজকে আলোকিত করবে। তোমাদের জন্যই ভবিষ্যৎ হবে আরও সুন্দর, আরও মানবিক।
চলুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি—
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে দাঁড়াবো, তাদের যোগ্য সম্মান ও ভালোবাসা দেবো, আর তাদের স্বপ্ন পূরণের সাথী হবো।