• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
অবহেলায় প্রাণহানি: বাসের বক্সে শ্বাসরোধে ৪৭ ছাগলের মৃত্যু, লক্ষ্মীপুরে ক্ষোভ কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫ রামগঞ্জে সেচ খাল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি

মাদ্রাসার অধ্যক্ষের কান্ড; কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধুকে জড়িয়ে পরকিয়া নাটক

Reporter Name / ১৩৭ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে এক মাদ্রাসা অধ্যক্ষের যৌন চাহিদা মিটাতে রাজি না হওয়ায় (নাছিমা বেগম) এক গৃহবধুরকে বয়বৃদ্ধের সাথে জড়িয়ে পরকিয়া নাটক সাজানোর অভিযোগ উঠেছে। এমনিকি পরকিয়ার মিথ্যা তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালান ওই অধ্যক্ষ। অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষের নাম মাওলানা রহমত উল্যাহ। তিনি সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের গোরারবাগ সুলাইমানুর ইসলামীয়া আরাবিয়া মাদ্রাসার অধ্যক্ষ। এঘটনায় সম্প্রতি গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে ঐ অধ্যক্ষ রহমত উল্ল্যাহ ও তার ভাই মহব্বত উল্ল্যার নাম উল্লেখ করে চন্দ্রগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। এদিকে স্থানীয়দের দাবী, এক ডিলে দুই পাখি শিকারের পায়তারা করছেন ওই অধ্যক্ষ। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভূক্তভোগী নারী নাছিমা বেগম সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিন কল্যানপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক রহমত উল্ল্যা ঐ এলাকার মৃত নুরুল হক আমিরের ছেলে, অপর অভিযুক্ত মহব্বত উল্ল্যা তারই আপন ভাই।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধুর স্বামী নুরল ইসলামের বাড়ির সামনে চায়ের দোকান রয়েছে। ঘরের প্রয়োজনে স্বামীর দোকানে যেতে হয় ওই গৃহবধুকে। এতে প্রায়ই রহমত উল্যা দোকানে বসে ওই গৃহবধুকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে কু-রুচিপর্ন ইশারা-ইঙ্গিত দিতো। এমনকি তার বাড়িতে গিয়ে একান্ত সময় কাটাতে কু-প্রস্তাব দেয় বলে গৃহবধুর অভিযোগ। তার অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ২০ শে মার্চ তারই চাচা বয়বৃদ্ধ অহিদ উল্যা নামে স্থানীয়  এক ব্যক্তির সাথে  জড়িয়ে গৃহবধু নাছিমা বেগমের বিরুদ্ধে  পরকিয়া কেলেঙ্কারির অপবাদ তুলে সোশ্যাল মিডিয়ায় অপ্রপচার করে। এতে সামাজিক ও মানসিক ভাবে হেয়পতিপন্ন হওয়ায় বর্তমানে ওই নারীর সংসার বিচ্ছেদের পথে।
ভুক্তভোগী গৃহবধু নাছিমা বেগম বলেন, রহমত উল্যার অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এখন বাবার বয়সী বৃদ্ধার সাথে আমাকে জড়িয়ে মিথ্যা কলঙ্ক দিয়ে প্রচার করছে। তার কারণে সাংসারিক ও মানসিক ভাবে আমি ক্ষতিগ্রস্থ হয়েছি। এ ঘটনার সুষ্ঠ বিচার না হলে আত্মহত্যার হুমকি দেন এ ক্ষতিগ্রস্থ গৃহবধু।
ভুক্তভোগী গৃহবধুর স্বামী নুরুল ইসলাম বলেন, আমার স্ত্রীর সাথে সংসার আমি করি, সে ভালো না খারাপ সেটা আমি জানি। রহমত উল্যার কাছে সঠিক কোন প্রমাণও নেই। একজন মাওলানা হয়ে শত্রুতার জন্য তিনি আমার স্ত্রীকে জড়িয়ে মিথ্যা অপবাধ দিচ্ছে। তার সাথে অহিদ মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ, কিন্তু আমার স্ত্রীর অপরাধ কি? তিনি আমার স্ত্রীর সম্মান হানি করছেন কেন? আমি রহমত উল্যার শাস্তি দাবী করি।
ক্ষতিগ্রস্থ বয়বৃদ্ধ অহিদুল আলম(৬৫) বলেন, রহমত উল্যা একজন লেবাসদারী খারাপ প্রকৃতির লোক। ধর্মী প্রতিষ্ঠানের নামে আড়ালে জমির ব্যবসা, নারীদের সাথে অনৈতিক কাজে জড়িত। সম্প্রতি জমি বিরোধ সমাধানের কথা বলেও আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করেছে রহমত উল্যাহ। এ ঘটনায় থানায় আমি অভিযোগ করি। এতে রহমত উল্যাহ এবং তার ভাই মিলে ক্ষিপ্ত হয়ে আমার মেয়ে সমতুল্য নুরুল ইসলামের স্ত্রীকে জড়িয়ে পরকিয়ার মিথ্যা অপবাদ দিচ্ছে। বৃদ্ধ বয়সে এমন মিথ্যা অপ্রমান সইতে হবে। তদন্তপূর্বক এ ঘটনার বিচার দাবী করেন তিনি।
এদিকে সরেজমিনে কুশাখালী ইউনিয়নের দক্ষিন কল্যানপুর গ্রামে স্থানীয়দের সাথে আলাপকালে এ মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানি, জমি দখল, মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানী সহ নানা অভিযোগ পাওয়া গেছে।
মাদ্রাসা এলাকার চায়ের দোকানদার আবুল কালামসহ স্থানীয় কয়েকজন জানান, রহমত উল্যা এক ডিলে দুই পাখি শিকারের পায়তারা করছেন। অতীতেও তিনি এমন অনৈতিক কান্ড ঘটিয়েছেন। জমি সংক্রান্ত বিরোধ উদ্ধার করতেই ওই গৃহবধুর সাথে বৃদ্ধ অহিদ মিয়াকে জড়িয়ে পরকীয়ার মিথ্যা অপবাদ সাজিয়েছেন।  এর আগেও স্থানীয় এক নারী তার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় তাকে মাদ্রাসায় এনে মারধর করে, পরে ওই মহিলা বিষপানে আত্মহত্যা করে। ওই মামলায় রহমত উল্যা জেলও খাটেন। তাছাড়া মাদ্রাসার দোকান বিক্রির টাকা আত্মসাত সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করলে চাঁদাবাজীর মামলাসহ বিভিন্ন ভাবে হয়রানির শিকার হতে হয়। তাই ভয়ে কেউ প্রতিবাদ করে না বলে জানান স্থানীয়রা।
এ ব্যাপারে বক্তব্য জানতে গোরারবাগ সুলাইমানুর ইসলামীয়া আরাবিয়া মাদ্রাসার গেলে মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা রহমত উল্লার কক্ষ তালাবদ্ধ দেখা যায়। পরে একাধিকবার তার মুঠোফোনে কল করেও বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে চন্দ্রগ্রঞ্জ থানাধীন দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে রহমত উল্যার সাথে অহিদুল আলমের জমি সংক্রান্ত বিরোধের সত্যততা পাওয়া গেছে। তাই রাগের মাথায় গৃহবধুকে জড়িয়ে এমনটি ঘটিয়েছেন রহমত উল্যাহ।  এঘটনায় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd