• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫ রামগঞ্জে সেচ খাল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া

রায়পুরে জমি বিরোধে হামলা, নারীসহ আহত ৭

Reporter Name / ৬০৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে সশস্ত্র হামলায় নারীসহ অন্তত ৭ জন আহত করার অভিযোগ এনে আজ বুধবার ২৭ মে থানায় সুবিচার প্রার্থনা করেছে এক ভুক্তভোগী। সোমবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের গাইয়ারচরে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবার জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী তোফায়েল দেওয়ান ও তার লোকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় মো. তছলিম উদ্দিনের স্ত্রী, ভাই, ভাতিজা ও আরও কয়েকজন আত্মীয় গুরুতর আহত হন।
তছলিম উদ্দিন অভিযোগ করেন, হামলাকারীরা লোহার রড, জিআই পাইপ, ধারালো অস্ত্র ও কাঠের লাঠি দিয়ে হামলা চালায়। তার স্ত্রীর পিঠে রডের আঘাতে হাড় ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে। হামলাকারীরা তার স্ত্রীর গলা থেকে এক ভরি স্বর্ণ চেইন ছিনিয়ে নেয়। এক আত্মীয়ের কানে ধারালো অস্ত্রের কোপও লাগে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
রায়পুর থানার ওসি নিজামউদ্দিন ভূঁইয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd