• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
অবহেলায় প্রাণহানি: বাসের বক্সে শ্বাসরোধে ৪৭ ছাগলের মৃত্যু, লক্ষ্মীপুরে ক্ষোভ কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫ রামগঞ্জে সেচ খাল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩

Reporter Name / ১৩৭ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিখোঁজের ৪৮ ঘণ্টা পর বাথরুমের সেপটিক ট্যাংক থেকে দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায় বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশুটির নাম কানিজ ফাতেমা। সে ওই গ্রামের কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীনের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করার সময় কানিজ ফাতেমা নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই বাড়ির তোফায়েল আহাম্মদ (৬০), ফিরোজা বেগম (৫০) ও নিশু আক্তার (২৫)–কে আটক করেছে পুলিশ।
নিহত শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরীন অভিযোগ করে বলেন, ঘটনার দিন সকালে তাঁর মেয়ে প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরের ভেতরে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাঁদের সঙ্গে তোফায়েলের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁর মেয়েকে হত্যা করে লাশ গুম করা হয়েছে বলে তিনি দাবি করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর শিশুটির লাশ বাথরুমের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd