• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫ রামগঞ্জে সেচ খাল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

Reporter Name / ৪৪৯ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

নজির আহম্মদ:
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে (২৫ মে) রবিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এ সময় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোশারেফ হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মজিবির রহমান, হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন, সোহানা খন্দকার।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার তার বক্তব্যে বলেন, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ মেলা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। মেলায় অর্ধশতাধিক স্টল স্থান পেয়েছে। যেখানে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd