• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র সংস্কারের কাজ কাগজে-কলমে, বাস্তবে নেই যারা মুখে ইনসাফের কথা বলেন প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করে নাই, মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছে : পানিসম্পদ মন্ত্রী রায়পুরে মোবাইল কোর্টের অভিযান, ৫৪ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুরের রাধাপুরে পুলিশের মধ্যরাতের অভিযান: বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ যুবক আটক

লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

Reporter Name / ১৩৭ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার:

লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। যাত্রীবেশে থাকা এক নারী ও এক পুরুষ সিএনজি চালিত অটোরিকশায় উঠে এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে দাবি ভুক্তভোগীর। এ ঘটনায় অটোরিকশা চালকও জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। শনিবার (০৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শুভ পোদ্দার কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে অবস্থিত ওয়েলকাম জুয়েলার্স-এর স্বত্বাধিকারী।
ভুক্তভোগী জানান, তিনি প্রায় ৪০ ভরি স্বর্ণ নিয়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে যান। সেখানে একটি স্বর্ণকারের দোকানে ১০ ভরি স্বর্ণ বিক্রি করেন। বিক্রিত স্বর্ণের বিপরীতে ২১ লাখ টাকার একটি চেক গ্রহণ করেন এবং অবশিষ্ট ৩০ ভরি স্বর্ণ সঙ্গে নিয়ে চন্দ্রগঞ্জ থেকে হাজিরহাটের উদ্দেশ্যে রওনা দেন।

পথে জেলা শহর এলাকা থেকে একটি অপরিচিত সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন তিনি। ওই অটোরিকশায় যাত্রীবেশে আগে থেকেই একজন নারী ও একজন পুরুষ ছিলেন। অটোরিকশাটি পিয়ারাপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ওই নারী ও পুরুষ তার মুখ বেঁধে ফেলে এবং একপর্যায়ে তার কাছে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ করেন শুভ পোদ্দার।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন, দ্রুত সময়ের মধ্যে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে। এ ধরনের ঘটনায় জেলার স্বর্ণ ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ রেজাউল হক জানান, ছিনতাইয়ের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd