• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫ রামগঞ্জে সেচ খাল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুর শহরে ওভারব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার

Reporter Name / ৪২৯ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুর শহরের কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ওভারব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। এতে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। প্রায় সময় পথচারী,শিশু ও নারীরা আহত হচ্ছেন। 

চালকরা দাবি করছেন দলবেঁধে মানুষ রাস্তা পার হয়। এতে অনেক সময় সৃষ্টি হয় যানজটের।আবার কিছু পথচারী গাড়ি লক্ষ না করে রাস্তা পাড় হয়,এতে আমরা চালকরাও খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ি।

সরেজমিন ঘুরে দেখা যায়, লক্ষ্মীপুর শহরে ব্যস্ততম এলাকা উত্তর তেমুহনি, দক্ষিণ তেমুহনি এবং ঝুমুর মোড়সহ তিনটি পয়েন্টে ওভারব্রিজ না থাকায় অসংখ্য মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। এ সময় কয়েকজনের সঙ্গে কথা হয় তারা বলেন, ওভারব্রিজ থাকলে আমরা এমন করে রাস্তা পার হতাম না।

বর্তমানে লক্ষ্মীপুর শহরে প্রতিদিন বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা ও প্রাইভেটকারসহ প্রায় ১৫০০-২০০০ যানবাহন প্রবেশ করছে, হাজার হাজার সিএনজি ও ব্যাটারীচালিত অটোরিকশাতো আছেই, কিন্ত পথচারীদের নিরাপদ চলাচলের জন্য নেই কার্যকর ব্যবস্থা।

স্থানীয়রা জানান, উত্তর তেমুহনি, দক্ষিণ তেমুহনি এবং ঝুমুর মোড়ে পথচারীদের চাইতেও সকাল-বিকেল স্কুল-কলেজ ও অফিসগামী মানুষ বেশি চলাচল করে। অনেক সময় বাচ্চা, বৃদ্ধ বা নারী পথচারীরা গাড়ির গতি বুঝে উঠতে না পারায় ঘটে যায় দুর্ঘটনা। তাছাড়া শহরটিতে বেড়েছে অটোরিকশা ও ইজিবাইকের দাপট। যা আরো ক্ষতিকর প্রভাব ফেলছে জনসাধারণের হাঁটাচলায়।

লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্রী মাহিনুর আক্তার বলেন, প্রতিদিন কলেজে আসার পথে একাধিকবার জীবন নিয়ে টানাটানি হয়। একটু অসাবধান হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু সংশ্লিষ্ট কেউ এ নিয়ে ভাবছে বলে মনে হয় না।

জহিরুল ইসলাম  নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ওভার ব্রিজ না থাকায় অনেকটা বাধ্য হয়েই রাস্তা পারাপার হই। গুরুত্বপূর্ণ স্থান গুলোতে ওভারব্রিজ হলে লক্ষ্মীপুরবাসী খুব উপকৃত হবে। তাদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হবে না। তাই অতি শিগগিরই সরকারের কাছে গুরুত্বপূর্ণ স্থান গুলোতে ওভারব্রিজ নির্মাণের জোর দাবি জানাচ্ছি আমরা। এখানে ওভারব্রিজ হলে আমরা নিরাপদে রাস্তা পার হতে পারতাম।

ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, আমরা সকাল ও বিকেলে সিগন্যাল দিয়ে সহায়তা করার চেষ্টা করি, কিন্তু এত মানুষের ভিড়ে সেটা পর্যাপ্ত নয়। স্থায়ী সমাধান হিসেবে ওভারব্রিজ ছাড়া বিকল্প নেই।

‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ লক্ষ্মীপুর শাখার ভারপ্রাপ্ত  সভাপতি সেলিম উদ্দিন নিজামী বলেন, আমরা বহুবার জেলা প্রশাসন ও পৌরসভাকে ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়েছি। কিন্তু প্রতিশ্রুতি ছাড়া কোনো অগ্রগতি দেখা যায়নি।

লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী বলেন, ওভারব্রিজের প্রয়োজনীয়তা আমরা বুঝি। কিন্তু ফোর লেন না হলে এটি সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd