• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
অবহেলায় প্রাণহানি: বাসের বক্সে শ্বাসরোধে ৪৭ ছাগলের মৃত্যু, লক্ষ্মীপুরে ক্ষোভ কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫ রামগঞ্জে সেচ খাল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে লক্ষ্মীপুরে সেনাবাহিনী–প্রশাসনের সমন্বয় সভা

Reporter Name / ১৪৫ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

মাহমুদুর রহমান মনজু :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সেনাবাহিনী ও প্রশাসন একসঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুই পক্ষের মধ্যে বিদ্যমান সমন্বয় আরও জোরদার করতেই লক্ষ্মীপুর সফর করছেন বলেও জানান তিনি।
সভায় মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, “আমাদের ওপর সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছি।” তিনি আশা প্রকাশ করেন, সেনাবাহিনী ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
সুষ্ঠু নির্বাচনের সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে সেনাবাহিনীর উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সেনাবাহিনীর ৩৩ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মো. মোজাহিদুল ইসলাম।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনিক কর্মকর্তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd