• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

Reporter Name / ১৫০ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

কোরবানির চেতনায় আত্মশুদ্ধির অভিযাত্রা

প্রদীপ কুমার রায়:
আর ক’দিন পরেই আমাদের দ্বারে কড়া নাড়বে পবিত্র ঈদুল আজহা। কেবল উৎসব নয়, এ এক আত্মত্যাগ ও মানবিকতার মহোৎসব। হযরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র ইসমাঈল (আ.)-এর অসীম আনুগত্য, নির্ভেজাল ইমান ও পরিপূর্ণ আত্মসমর্পণের স্মরণে এই দিবস উদযাপিত হয়। কোরবানির মাধ্যমে মুসলিম হৃদয়ে যে ত্যাগের বীজ বপিত হয়, তা যেন নবজন্ম দেয় একটি পরিশুদ্ধ আত্মার, একটি মানবিক সমাজের।

আমাদের প্রিয় ‘আমার দর্পণ’ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মুকুল যখন এই ঈদে একটি বিশেষ প্রিন্ট সংস্করণ প্রকাশের উদ্যোগ নিলেন, তখন তা শুধু একটি পত্রিকা প্রকাশ নয়, বরং একটি চেতনার বহিঃপ্রকাশ। সমাজের দর্পণে যেন প্রতিফলিত হয় আত্মশুদ্ধি, ত্যাগ ও ভালোবাসার অমল রেখা—এই হোক তাঁর প্রচেষ্টার অন্তরসার।

বর্তমানে আমরা যে সংকটকাল অতিক্রম করছি—হিংসা, বিদ্বেষ, আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা—তার বিপরীতে ঈদুল আজহার আহ্বান এক নির্মল আকাশের মতো। এই সময়ে, আমাদের করণীয় কী? কী করলে আমরা এই মহোৎসবকে কেবল গরু বা ছাগল কোরবানির মধ্যে সীমাবদ্ধ না রেখে আত্মিক উচ্চতায় উন্নীত করতে পারি?

সাহিত্য ও ধর্মের দৃষ্টিতে বলা যায়, সর্বপ্রথম আমাদের কোরবানি হওয়া উচিত অহংকার, লোভ, হিংসা ও অপবিত্র চিন্তার। মহান আল্লাহ বলেন, “তোমাদের কোরবানির মাংস বা রক্ত তাঁর কাছে পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের তাকওয়া।” এই তাকওয়ার আলোয় হৃদয় প্রজ্জ্বলিত হোক। প্রতিবেশীর ক্ষুধা, আত্মীয়ের দুঃখ, সমাজের নিপীড়িত মানুষের কান্না—এসব আমাদের কোরবানির পূর্ণতা নির্ধারণ করে।

আমরা যারা কলম চালাই, যারা সমাজের কথা তুলে ধরি, তাদের কোরবানিও কম নয়। সত্য বলার সাহস, অন্যায়ের বিরুদ্ধে কলম চালানো, নিপীড়িতের পাশে দাঁড়ানো—এই সবই ঈদুল আজহার অন্তর্নিহিত শিক্ষার বাস্তব প্রয়োগ। আমার দর্পণের এই বিশেষ সংখ্যায় যারা অংশ নিচ্ছেন, তারা যেন হয়ে উঠেন একেকজন চিন্তার ইব্রাহিম, যারা যুগের সংকটকালেও মানবতা ও সাহিত্যের কোরবানি দিতে জানেন।

এই ঈদে, আমরা যেন শুধুমাত্র পশু নয়, বরং আমাদের অন্তরের পশুত্বও বিসর্জন দেই। হিংসার বদলে দেই ভালোবাসা, বিদ্বেষের বদলে মানবতা, আত্মপ্রবঞ্চনার বদলে আত্মসচেতনতা। তবেই কোরবানির রক্ত আমাদের রক্তে নতুন প্রাণের সঞ্চার ঘটাবে।

পবিত্র ঈদুল আজহার এই মাহেন্দ্রক্ষণে, আমার দর্পণের পাঠক, লেখক ও সম্পাদকমণ্ডলী সবাইকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি একটি নির্মল, উদার ও সহমর্মিতাপূর্ণ সমাজ—এই হোক আমাদের কোরবানির আসল ফসল।

প্রদীপ কুমার রায়
সহ সম্পাদক,আমার দর্পণ শিক্ষক,সাংবাদিক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd