• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রায়পুরে রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু মাদ্রাসায় শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগ: গ্রেপ্তার না হওয়ায় আদালতের দ্বারস্থ মা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান, ৩ রেস্টুরেন্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা রায়পুরে কিশোর গ্যাংয়ের ছিনতাই: চারজন গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার রাজনৈতিক ভাবনা: নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে আলোচনা সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দৃঢ় অবস্থান—সমর্থকদের দাবি রায়পুরে নদীর পাড়ে অনাহারে দিন কাটছে বৃদ্ধা ছালেহার রামগঞ্জে পাউবোর জায়গা দখল করে বাসভবন নির্মাণ লক্ষ্মীপুরের বশিকপুরে এক সপ্তাহে তিন ঘরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী আল্লামা লুৎফর রহমান: একটি নাম-একটি ইতিহাস

চন্দ্রগঞ্জে ডিএনসির অভিযানে ১২৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে ১২৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জের মান্দারী বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বপন আলী খাঁ (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত স্বপন আলী খাঁ সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের বাসিন্দা। তিনি শুকুর আলী খাঁর ছেলে।
ডিএনসি সূত্র জানায়, মান্দারী বাজারের নোয়াখালী–লক্ষ্মীপুর মহাসড়কের দক্ষিণ পাশে ‘শাহাদাত স্টোর’ নামের একটি দোকানের সামনে ফুটপাত থেকে সন্দেহভাজন হিসেবে স্বপনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১ হাজার ২৮০ পিস ইয়াবা এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় ডিএনসি’র পরিদর্শক এস. এম. আলম খান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
ডিএনসি’র পরিদর্শক এস. এম. আলম খান জানান, জনস্বার্থে এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd