• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫ রামগঞ্জে সেচ খাল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া

আছিম বহুমুখী উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৭১ Time View
Update : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী আছিম বহুমুখী উচ্চবিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়।

২৯/০১/২০২৪ইং রোজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঐতিহ্যবাহী এই স্কুল প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পূর্ণ হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ শামছুল আলম (বাবলু), সভাপতি, ম্যানেজিং কমিটি, আছিম বহুমুখী উচ্চবিদ্যাল।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, কাবেরী জালাল, উপজেলা নির্বাহী অফিসার, ফুলবাড়ীয়া ময়মনসিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনাব মোঃ বেলায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ফুলবাড়ীয়া ময়মনসিংহ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, জনাব মোঃ তোতা মিয়া, অভিভাবক সদস্য, আছিম বহুমূখী উচ্চবিদ্যালয়। মোহাম্মদ আব্দুল মোত্তালিব (আলম), অভিভাবক সদস্য, আছিম বহুমুখী উচ্চবিদ্যালয়। জনাব এ.কে. এম মোজাম্মে হক (বাদল), অভিভাবক সদস্য, আছিম বহুমুখী উচ্চবিদ্যালয়। জনাব নাজমুল হাসান চৌধুরী (হিমেল), অভিভাবক সদস্য, আছিম বহুমুখী উচ্চবিদ্যালয়। হাফিজা খাতুন, মহিলা অভিভাবক সদস্য, আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়। জনাব মোঃ নজরুল, শিক্ষানুরাগী সদস্য, আছিম বহুমূখী উচ্চ বিদ্যালয়। জনাব মোঃ মনিরুজ্জামান, শিক্ষানুরাগী সদস্য, আছিম বহুমুখী উচ্চবিদ্যাল।

শুভেচ্ছান্তে, মোঃ আব্দুর রেজ্জাক, প্রধান শিক্ষক, আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়। অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় ও ব্যাজ পরিধান করা হয়।

সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান শুরু করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তৃতা করেন। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া মধ্যে দিনব্যাপী চলে এই অনুষ্ঠান।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় উপহার প্রদানের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান এর সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd