• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫ রামগঞ্জে সেচ খাল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া

ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি ফজলুল, সম্পাদক কালাম

Reporter Name / ৫৬০ Time View
Update : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে জয় পেয়েছে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদ। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের মধ্যে ১২টিতেই আওয়ামীপন্থীরা জয়ী হয়েছেন। বাকি তিনটি পদে জয় পেয়েছেন বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের আইনজীবীরা সোমবার (২৯ জানুয়ারি) সকালে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার খোরশেদ আলম ও সহকারী প্রিজাইডিং অফিসার এমদাদুল হক মিল্লাত।

নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন বর্তমান সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। নির্বাচনে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের মো. ফজলুল হক ৪৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট নুরুল হক পেয়েছেন ৪৪৯ ভোট।

অন্যদিকে আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের অ্যাডভোকেট আবুল কালাম ৫০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মনজুরুল হাসান জুয়েল পেয়েছেন ৪১০ ভোট।নির্বাচনে সহ-সভাপতি পদে প্রবীর কুমার মজুমদার (আওয়ামী লীগ), মশিউর রহমান ফারুক (আওয়ামী লীগ), সহ-সম্পাদক পদে মো. মফিজ উদ্দিন মন্ডল (আওয়ামী লীগ), তাহমিনা আশরফী পুতুল (আওয়ামী লীগ) ও ও রফিকুল ইসলাম খান রফিক (বিএনপি), অডিটর পদে কামরুল হাসান কিরণ (বিএনপি) নির্বাচিত হন ।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন আবু রাসেল মিয়া (আওয়ামী লীগ), আজিজুল ইসলাম (আওয়ামী লীগ), ইব্রাহিম রেজা (আওয়ামী লীগ), শাহ সুলতান (আওয়ামী লীগ), এ.এইচ এম বদরুজ্জা রিয়াদ (আওয়ামী লীগ), মাহমুদা খানম শাপলা (আওয়ামী লীগ), শফিউল ইসলাম মৃধা। (বিএনপি)। এর আগে, রোববার (২৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। বার্ষিক এই নির্বাচনে ১ হাজার ৭ জন ভোটারের মধ্যে ৯৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচনে দুটি প্যানেলে ১৫টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd