• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫ রামগঞ্জে সেচ খাল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া

রামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিকে জামায়াতের এক লাখ টাকার চেক প্রদান

Reporter Name / ৩৮৭ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার :
‎লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত এক দোকানিকে এক লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখা। ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার পানিওয়ালা বাজারে ক্ষতিগ্রস্ত দোকানি জয়নাল আবেদীনের হাতে এ অনুদানের চেক হস্তান্তর করেন নেতৃবৃন্দ।

‎এর আগে গতকাল বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পানিওয়ালা বাজারে জয়নাল আবেদীনের মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানের অন্তত ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

‎আজ শুক্রবার ১৯ সেপ্টেম্বর সকাল ১০ টায় ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে আসেন উপজেলা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ তাদের সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের সান্ত্বনা প্রদান করেন এবং এই ক্ষতি পুষিয়ে উঠার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

‎ক্ষতিগ্রস্ত দোকানীর হাতে চেক তুলে দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী।

‎এ সময় আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর শাখার আমির, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট হাসান বান্না, ১০ নং ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন সভাপতি জাকির হোসেন শিকদার, জামায়াত নেতা জামাল হোসাইন (প্রবাসী), আলমগীর হোসেন বিপ্লব, মাসুদ আলমসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd