• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫ রামগঞ্জে সেচ খাল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া

ইনকিলাব কমলনগর প্রতিনিধির নানা সাবেক অধ্যক্ষ মুহাদ্দিস মাওলানা শামসুল মাওলার দাফন সম্পন্ন

Reporter Name / ৩৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

কমলনগর(লক্ষ্মীপুর)  উপজেলা সংবাদদাতা :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা দৈনিক ইনকিলাব সংবাদদাতা কাজী মুহাম্মদ ইউনুছ’র নানা বিদগ্ধ আলেম মাওলানা শামসুল মাওলার (৯০) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলার লরেঞ্চ বাজার তাহেরীয়া ঈদগাহ ময়দানে নামাজে জানাযার পরে মরহুমের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মরহুম শামসুল মাওলা উপজেলার চর পাগলা নিবাসি বিশিষ্ট বুজুর্গানে দ্বীন মরহুম মৌলভী আবদুল লতিফের তৃতীয় পুত্র এবং  রংপুর সাত দরগাহ নেছারিয়া কামিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ ও রামগতির চর কলাকোপা কারামতিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস ছিলেন।
মরহুম মাওলানা শামসুল মাওলা গতকাল (বুধবার) রাত ১০ টায় উনার নিজ বাড়িতে বার্ধক্যজনীত কারনে  ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর ৬ কন্যা ও ১ পুত্র সন্তানসহ অসংখ্য নাতি নাতনি, ছাত্রছাত্রী,আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে যান।বৃহত্তর নোয়াখালী অঞ্চলের এ ইসলামি স্কলার, শায়খুল হাদীসের মৃত্যুতে এলাকাজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। ওসতাজুল আসাতেজা মুহাদ্দিস মাওলানা শামসুল মাওলা ছিলেন এ অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ইসলামি আলোকবর্তিকা।উনার হাজার হাজার শিক্ষার্থী দেশের আনাচে কানাচে বড় আলেম, ওয়ায়েজিন, মাদ্রাসার প্রভাষক,অধ্যক্ষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
মরহুম মাওলানা শামসুল মাওলার নামাজে জানাযার ইমামতি করেন উনার বড় ভাগিনা হাজির হাট হামেদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোছাইন আল ফারুকী।
মাওলানা শামসুল মাওলার  জানাজায় অসংখ্য আলেম ও হাজার হাজার জনতার ঢল নেমে আসে। এ আলেমের মৃত্যুতে শোক জানিয়েছেন সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, জেলা ইমাম সমিতি,শিক্ষক সমিতি,ওলামা পরিষদসহ সকল সামাজিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd