• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রায়পুরে হায়দারগঞ্জ মডেল স্কুলে কবিতা পাঠ ও পুরস্কার বিতরণ দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন: সম্ভাবনা, প্রতিদ্বন্দ্বিতা ও ভোটারদের প্রত্যাশা রামগঞ্জে পাঁচ লাখ টাকা চাঁদার দাবি   প্রবাসীর  ভবন নির্মাণ কাজে বাধা,  কোর্টে মামলা    কমলনগরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ইফতার আয়োজন রামগঞ্জে পাউবোর জায়গা দখল করে বাসভবন নির্মাণ রায়পুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ রায়পুরে যুবদল নেতা হত্যার আসামি আরমান গ্রেফতার লক্ষ্মীপুরের দালালবাজারে ভ্রাম্যমাণ আদালতে বারো প্রতিষ্ঠানকে ৬৪,০০০ টাকা জরিমানা ঈদের বাজারে মর্মান্তিক দুর্ঘটনা: রামগঞ্জে দেয়াল ধ্বসে কলেজ ছাত্র নিহত, আহত ৫ রামগঞ্জে গরুর গোস্ত কেজি ১০০০ টাকা বিক্রি, যত্রতত্র গবাদি পশু জবাই, প্রশাসন নিরব

রামগঞ্জে মাত্র চার মাসে দুই শিক্ষার্থীর কোরআন হিফজ সম্পন্ন

Reporter Name / ২৬০ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

জাতীয় পুরস্কারপ্রাপ্ত ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়ে দারুল উলূম মাদানিয়া মাদ্রাসা আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে। রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের মাঝিরগাঁও এলাকায় অবস্থিত এ প্রতিষ্ঠানের দুই প্রতিভাবান শিক্ষার্থী স্বল্প সময়ের মধ্যে পুরো কোরআন হিফজ সম্পন্ন করে সবার নজর কেড়েছে।

হাফেজ মোহাম্মদুল্লাহ মাত্র ৪ মাস ১৫ দিনে এবং হাফেজ জাহিদ হাসান ৪ মাস ২০ দিনে পুরো কোরআন হিফজ শেষ করে মাদ্রাসার সুনাম আরও বৃদ্ধি করেছে।

হাফেজ মোহাম্মদুল্লাহ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মাওলানা রফিকুল ইসলাম ছেলে। হাফেজ জাহিদ হাসান রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বাসিন্দা। তাঁর পিতা বেল্লাল হোসেন।

মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, “এত অল্প সময়ে হিফজ সম্পন্ন করা অত্যন্ত কঠিন। তাদের নিষ্ঠা, পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধানে এই সাফল্য সম্ভব হয়েছে।”

হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা ইউছুফ মাহমুদি জানান, “দু’জনই অত্যন্ত মনোযোগী ছিল। নিয়মিতি, অধ্যবসায় ও আল্লাহর মেহেরবানিতেই তারা দ্রুত হিফজ শেষ করতে সক্ষম হয়েছে।”

হাফেজ মোহাম্মদুল্লাহ বলেন, “আলহামদুলিল্লাহ, অল্প সময়ে হিফজ শেষ করতে পেরে আমি খুবই আনন্দিত। হুজুরের পরিশ্রম আর আম্মু–আব্বুর দোয়া আমাকে শক্তি দিয়েছে।”

হাফেজ জাহিদ হাসান বলেন, “কোরআনের হাফেজ হওয়া ছিল আমার ছোটবেলার স্বপ্ন। আল্লাহর রহমতে এবং হুজুরদের সহযোগিতায় আমি সফল হয়েছি। আলহামদুলিল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd