• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র সংস্কারের কাজ কাগজে-কলমে, বাস্তবে নেই যারা মুখে ইনসাফের কথা বলেন প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করে নাই, মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছে : পানিসম্পদ মন্ত্রী রায়পুরে মোবাইল কোর্টের অভিযান, ৫৪ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুরের রাধাপুরে পুলিশের মধ্যরাতের অভিযান: বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ যুবক আটক রায়পুরে হায়দারগঞ্জ মডেল স্কুলে কবিতা পাঠ ও পুরস্কার বিতরণ দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন: সম্ভাবনা, প্রতিদ্বন্দ্বিতা ও ভোটারদের প্রত্যাশা রামগঞ্জে পাঁচ লাখ টাকা চাঁদার দাবি   প্রবাসীর  ভবন নির্মাণ কাজে বাধা,  কোর্টে মামলা    কমলনগরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ইফতার আয়োজন রামগঞ্জে পাউবোর জায়গা দখল করে বাসভবন নির্মাণ রায়পুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে অস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী বেলজিয়াম সুমন গ্রেফতার

Reporter Name / ৯১ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী মো. সুমন ওরফে ‘বেলজিয়াম সুমন’কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজির হাট সংলগ্ন ২ নম্বর ওয়ার্ড এলাকায় সদর আর্মি ক্যাম্পের মেজর রাহাত খানের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি রাইফেলের গোলাবারুদ, ১টি পিস্তলের গোলাবারুদ, ১টি বাইনোকুলার, ২টি বাটন মোবাইল ফোন, ৩টি দেশীয় অস্ত্র, ১টি রাউটার, ১টি চাকু ও ১টি হাতুড়ি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সন্ত্রাসী মো. সুমন ওরফে বেলজিয়াম সুমন (৪২) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউনিয়নের কংশ নারায়নপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের সিরাজের ছেলে বলে জানা গেছে।

অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd