• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫ রামগঞ্জে সেচ খাল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া

কমলনগরে ৩৮ বছরের ইমামকে টাকায় খচিত মালা দিয়ে বিদায়ী সংবর্ধনা

Reporter Name / ৭০ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

মোঃ নুর হোসেন :

লক্ষ্মীপুরের কমলনগরে ৩৮ বছর ইমামতির পর ইমামকে টাকার মালা দিয়ে বিদায়ী সংবর্ধনা দিলেন স্থানীয় সমাজবাসী।

উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ ছেরাজ আমিন জামে মসজিদের মুসল্লীদের উদ্যোগে বিরল এ সম্মাননা প্রদান করা হয়েছে মসজিদের খতিবকে।

শুক্রবার জুমআ’র নামাজ শেষে শতশত মুসল্লি মসজিদে উপস্থিত হয়ে দীর্ঘদিনের সহজ সরল আমল আখলাকে গুণান্বিত ইমাম মাওলানা আবদুজ জাহেরকে বিদায় দেন।

এ সময় মসজিদের এলাকায় বসবাসরত অসংখ্য মুসল্লি শিশু কিশোর আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। পর্দানশীন নারীরাও ইমামের শূন্যতা অনুভব করে আপ্লুত হন।
বিদায়ী ইমাম মাওলানা আবদুজ জাহেরও তখন আপ্লুত হন।

বিদায়কালে তিনি সমাজবাসীর জন্য মহান রবের নিকট দোয়া মোনাজাত করেন এবং মৃত্যু অব্ধি সর্বদাই সমাজবাসীর সাথে মসজিদের খেদমতে নিবেদিত থাকবেন বলে ঘোষণা করে,নব নিযুক্ত ইমাম মাওলানা আবু তাহেরকে বরণ করে নেন।

উল্লেখ্য যে, মাওলানা আবদুজ জাহেরের পূর্বে তাঁর বাবা মরহুম ফরিদ উদ্দিন মুন্সিও একই মসজিদে দীর্ঘদিন পর্যন্ত ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd