• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দৃঢ় অবস্থান—সমর্থকদের দাবি রায়পুরে নদীর পাড়ে অনাহারে দিন কাটছে বৃদ্ধা ছালেহার রামগঞ্জে পাউবোর জায়গা দখল করে বাসভবন নির্মাণ লক্ষ্মীপুরের বশিকপুরে এক সপ্তাহে তিন ঘরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী আল্লামা লুৎফর রহমান: একটি নাম-একটি ইতিহাস ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ রামগঞ্জে পাঁচ বছরেও চালু হয়নি সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মার্কেট চুরি হয়ে গেছে বৈদ্যুতিক সরঞ্জাম আবাসিক এলাকায় তুলার গোডাউনে আগুন, লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ১০ লাখ টাকার ক্ষতি রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত লক্ষ্মীপুরে গিগজ মুড়ির নামে বুসিয়ারা চাউলের মুড়ির বিক্রির অভিযোগ, প্রতারণায় ক্ষুব্ধ ক্রেতারা।

রামগঞ্জে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ

Reporter Name / ১৬৪ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রামগঞ্জে “স্মার্ট ফাউেন্ডশন” বৃত্তিপ্রাপ্ত ১১১ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, বৃত্তির চেক, সার্টিফিকেট ও উপহার সামগ্রী বিতরণ করেছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) স্মার্ট একাডেমি প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরুস্কার প্রদান করা হয়।
স্মার্ট একাডেমির অধ্যক্ষ মাহাবুবার রহমানের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা একাডেমিক এডভাইজার শরিফুল্লাহ আশ শামস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, স্মার্ট ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান খায়রুল বাশার সেলিম।
দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান স্মার্ট একাডেমি ও স্মার্ট ফাউন্ডেশনের আয়োজনে গত বছর ১২ ডিসেম্বর রামগঞ্জ উপজেলার ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীর সাত শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে এ বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
পরিক্ষায় কঠোর ও স্বচ্ছ মূল্যায়নের মাধ্যমে পঞ্চম শ্রেণির ৭৮ জন ও অষ্টম শ্রেণির ৩৩ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং শিক্ষার প্রসারে স্মার্টের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd