• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
অবহেলায় প্রাণহানি: বাসের বক্সে শ্বাসরোধে ৪৭ ছাগলের মৃত্যু, লক্ষ্মীপুরে ক্ষোভ কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫ রামগঞ্জে সেচ খাল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি

লক্ষ্মীপুরে চেকপোস্টে কৃষক দল নেতার গাড়ি থেকে ১৫ লাখ টাকা জব্দ, কারণ দর্শানোর নির্দেশ

Reporter Name / ১২৬ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় স্থাপিত চেকপোস্টে তল্লাশি চালিয়ে কৃষক দল নেতা বদরুল ইসলাম শ্যামলের ব্যবহৃত গাড়ি থেকে ১৫ লাখ টাকা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে টাকা ও গাড়ি জব্দ করে রেখে কৃষক দল নেতাসহ তিনজনকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় আধা ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ঝুমুর চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং লক্ষ্মীপুর জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত কোনো মন্তব্য করেননি।
জব্দকৃত টাকার মালিক বদরুল ইসলাম শ্যামল জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি। তিনি শহরের আল-আমিন ফার্মেসির মালিক বলেও জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও নির্বাচন অনুসন্ধান টিম সূত্রে জানা যায়, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝুমুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় কৃষক দল নেতা শ্যামলসহ তিনজন একটি নির্বাচনকালীন ব্যবহৃত গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৭-১৩৭৭) নিয়ে ওই এলাকা অতিক্রম করছিলেন। চেকপোস্টে গাড়িটি তল্লাশি করে আইনশৃঙ্খলা বাহিনী ১৫ লাখ টাকা জব্দ করে।
পরে অভিযুক্তদের জেলা জজ আদালতের ৪র্থ তলায় নেওয়া হলে বিচারক তাহরিনা আক্তার নওরিন তাদের আধা ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। নির্দেশনা প্রদানের পর তিনজনকেই ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং কৃষক দল নেতা বদরুল ইসলাম শ্যামলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd