• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র সংস্কারের কাজ কাগজে-কলমে, বাস্তবে নেই যারা মুখে ইনসাফের কথা বলেন প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করে নাই, মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছে : পানিসম্পদ মন্ত্রী রায়পুরে মোবাইল কোর্টের অভিযান, ৫৪ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুরের রাধাপুরে পুলিশের মধ্যরাতের অভিযান: বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ যুবক আটক রায়পুরে হায়দারগঞ্জ মডেল স্কুলে কবিতা পাঠ ও পুরস্কার বিতরণ দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন: সম্ভাবনা, প্রতিদ্বন্দ্বিতা ও ভোটারদের প্রত্যাশা রামগঞ্জে পাঁচ লাখ টাকা চাঁদার দাবি   প্রবাসীর  ভবন নির্মাণ কাজে বাধা,  কোর্টে মামলা    কমলনগরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ইফতার আয়োজন রামগঞ্জে পাউবোর জায়গা দখল করে বাসভবন নির্মাণ রায়পুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

রায়পুরে মোবাইল কোর্টের অভিযান, ৫৪ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

প্রদীপ কুমার রায় :

লক্ষ্মীপুরের রায়পুরে ফুটপাত দখল, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিভিন্ন দোকানিকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা শহরের থানা সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কয়েকটি দোকান রাস্তার ফুটপাত দখল করে পণ্য সাজিয়ে রাখায় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়া একটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং একটি কাপড়ের দোকানে অতিরিক্ত মুনাফায় পণ্যের মূল্য নির্ধারণের অভিযোগ পাওয়া যায়।
এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট দোকানিদের কাছ থেকে মোট ৫৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং দখল করা ফুটপাত তাৎক্ষণিকভাবে মুক্ত করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। এ সময় সহযোগিতা করেন রায়পুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রায়পুর থানা পুলিশ এবং রায়পুর পৌরসভার সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, ভবিষ্যতে কেউ ফুটপাত দখল করে দোকান পরিচালনা করলে বা অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd