মোঃ নুর হোসেন :
লক্ষ্মীপুরের কমলনগরে হিলফুল ফুজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন
চরমার্টিন রশিদিয়া তাহফিজুল কোরান মডেল মাদ্রাসার শিক্ষার্থী মো তামজিদ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। এতে উপজেলার ১৬টি মাদ্রাসার ৩১ জন প্রতিযোগী অংশ নেয়। এ ছাড়াও দ্বিতীয় স্থান অর্জন করেছেন দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষার্থী মিনাজুল ইসলাম ও তৃতীয় স্থান অর্জন করেছেন চরজাঙ্গালিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থী হামিম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন ও প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু প্রমুখ।