
কাজী মুহাম্মদ ইউনুছ :
লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীর বুকে জেগে ওঠা নতুন চরে ‘চর কাঁকড়া’য় বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে মাসুম(১৭) নামের এক কিশোর নদীতে নিখোঁজ হয়েছে। ১৮ ফেব্রুয়ারী সকাল ১০টায় স্কুল পড়ুয়া বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে মেঘনা নদীতে এমন নির্মম ঘটনার শিকার হয়েছে। এযেন হর্ষে বিষাদ।নির্মম ঘটনার বিবরণে তাঁর সহপাঠী নাবিল জানায়, আমরা ১৪জন বন্ধু মেঘনার নতুন দ্বীপ চরে পিকনিক করার জন্য সব কিছু নিয়ে মেঘনার জেগে উঠা নতুন চর কাঁকড়ায় আসি। বেলা ১টার দিকে আমরা সকলে চরে পৌঁছলে ১১জন রান্নার কাজে ব্যস্ত ছিলাম মাসুমসহ ৩জন নদীতে রেখে আসা আমাদের নৌকা দেখতে গেলে এমন সময় একটি বড় ঢেউ আসলে কূলে থাকা তারা ৩জন ঢেউয়ের সাথে ভেসে যায়। এক পর্যায়ে ২জন ফিরে আসলেও মাসুম ফিরে আসেনি। আমরা সারাদিন খোঁজাখুজি করে না পেয়ে সন্ধ্যায় চলে আসছি।
নিখোঁজ মাসুম উপজেলার চর ফলকন জাজিরা স্থানীয় নুর উদ্দিনে ছেলে।এ দিকে,মাসুমের পারিবারের পক্ষ থেকে জানা যায়, মাসুম তার বন্ধুদের সাথে পিকনিকে গেলে সেখানে নদীর হঠাৎ তীব্র স্রোতের সাথে ভেসে হারিয়ে যায় সে। অনেক খোঁজাখুজি করেও এখনো সন্ধান পাওয়া যায়নি।
কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, নিখোঁজের খবর শুনে আমরা বিষয়টি নৌপুলিশকে অবগত করেছি তারা ব্যবস্থা নিচ্ছেন।