• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে নকল পানীয় উৎপাদন করায় আশরাফ ফুডকে এক লক্ষ টাকা জরিমানা সুবাস ছড়াচ্ছে আমের মুকুল, প্রাণ ফিরে পেয়েছে ফুলবাড়ীর প্রকৃতি কমলনগরের মেঘনার চরে পিকনিকে গিয়ে উত্তাল ঢেউয়ে ভেসে নিখোঁজ কিশোর রমজানে অসহায়দের পাশে রায়পুর যুব সংগঠন লক্ষ্মীপুরে অস্বাস্হ্যকর পরিবেশে ঘি উৎপাদন করায় ৭০ হাজার টাকা জরিমানা রায়পুরে কলেজছাত্র আশরাফুল হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্দন রায়পুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা রায়পুরে বিএনপি নেতা ও কলেজ ছাত্রের আত্মহত্যা লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে ক্ষমা চেয়ে স্ট্যাটাস ওমরাহ শেষে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

রায়পুরে বিএনপি নেতা ও কলেজ ছাত্রের আত্মহত্যা

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

প্রদীপ কুমার রায় :

লক্ষ্মীপুরের রায়পুরে ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) নামে এক বিএনপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইউসুফ উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

অপরদিকে, সোমবার রাতে রায়পুর থানার সংলগ্ন মাস্টারপাড়া এলাকার ভাড়াবাসা থেকে জয়ন্ত পাল (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জয়ন্ত পাল চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া গ্রামের পাল বাড়ীর কিশোর পালের ছেলে। তিনি রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা রায়পুর শহরে আগরবাতির ভ্রাম্যমান ব্যবসায়ী।

নিহত বিএনপি নেতা পারিবারিক হতাশা থেকে সোমবার রাতে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হয়েছে। এর আগে ইউসুফ ইউসুফ আলী বুলু রাড়ী ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘যদি ভুলবশত কারো সাথে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন।’ এলাকার লোকজন জানান, ব্যক্তিগত ঘটনা নিয়ে ইউসুফের সঙ্গে পরিবারের টানাপড়েন শুরু হয়। এ নিয়ে পারিবারিকভাবে সালিশ বৈঠকও হয়। এতে হতাশা থেকে ইউসুফ সোমবার রাতে আত্মহত্যা করেন।

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে দেখতে এসেছি। কয়েকদিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছিলেন। রাতে একটি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে এ ঘটনা ঘটান।

রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, সোমবার রাতে পৃথক বিএনপি নেতা ও কলেজ ছাত্রের আত্নহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে। দোকান মালিকের কিছু টাকা নিয়ে মায়ের বকুনি খেয়ে কলেজ ছাত্র এবং পরকীয়ার জের ধরে বিএনপি নেতার আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd